বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

রাজধানীতে মশারি টানিয়ে অভিনব প্রতিবাদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকায় অসহ্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে মশা। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। মশা মারতে কার্যত ব্যর্থ ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়ররা। তাই মশারি টানিয়ে মেয়রদ্বয়ের ব্যর্থতার অভিনব প্রতিবাদ জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার (১২ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে এই অভিনব প্রতিবাদ করা হয়।

ভাড়াটিয়া পরিষদ আয়োজিত মানববন্ধনে আধা ইঞ্চি মশা মারতে দুই মেয়র ব্যর্থ দাবি করে অবিলম্বে মশার উপদ্রব থেকে রাজধানীবাসীকে রক্ষার দাবি জানানো হয়।

ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, ভাড়াটিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা মো. মোস্তফা, মো. মাকসুদুর রহমান, জামাল শিকদার ও শামীম আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, রাজধানীর বস্তি থেকে অভিজাত এলাকা, সর্বত্রই মশার আক্রমণ। এ যেন মানুষের আবাসস্থল নয়, যেন মশারনগরী। মশা মারতে সম্পূর্ণ ব্যর্থ ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র। ব্যর্থতার দায় স্বীকার করে দ্রুত মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD