মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী গ্যাস সংকট মোকাবিলায় সহায়তার আশ্বাস মালয়েশিয়ার: জ্বালানি প্রতিমন্ত্রী চুক্তি না হলে ইরানে জোরালো হামলা, পরমাণু অস্ত্রের পথও বন্ধ ফের আল-আকসা মসজিদে ২০০ ইহুদির ‘তাণ্ডব’ শক্তিশালী ভূমিকম্পে জাপানে শপিংমলে বিস্ফোরণ-ধস, বহু হতাহতের শঙ্কা নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি আগুনে পুড়ে দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু  রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

লকডাউনের আকাশে বছরের শেষ ফ্লাওয়ার সুপারমুন দেখা যাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

 

বছরের শেষ সুপারমুনের সাক্ষী থাকতে চলেছে মানুষ। বৃহস্পতিবার (০৭ মে) এই সুপারমুন দেখতে পাবেন। ২০২০ সালের এটাই হবে শেষ সুপারমুন। সাধারণত মে মাসে ফুল ফোটে সব থেকে বেশি। তাই তার সঙ্গে মিলিয়ে এই সুপারমুনের’ নাম দেওয়া হয় ফ্লাওয়ার সুপারমুন। সাধারণের থেকে ৬ শতাংশ বড় আকারে দেখা যাবে এই চাঁদ।

এর আগে ৯ মার্চ এবং ৭ এপ্রিল সুপারমুন দেখা গিয়েছিল। কিন্তু এবার চাঁদ হবে আগের থেকে অনেকটাই বড়। শুধু ফ্লাওয়ার মন নয়, এই চাঁদকে মাদারস মুন, মিল্ক মন বাক অন প্লান্টিং ও বলা হয়।

এই সুপারমুন প্রসঙ্গে অ্যাস্ট্রোনমার গ্রেগ ব্রাউন বলেন, পৃথিবীর চারপাশে চাঁদ যে কক্ষপথে ঘোরে, সেই কক্ষপথ পুরোপুরি গোলাকার নয়, বরং কিছুটা চ্যাপ্টা। তাই হিসেব মতো চাঁদ কখনও কখনও পৃথিবী থেকে অনেকটা দূরে চলে যায় আবার কখনও কাছে চলে আসে। সমান দূরত্ব দিয়ে ঘোরে না। তাই যখন কাছে চলে আসে তখনই হয় সুপারমুন।

আর কাছাকাছি থাকাকালীন যদি পূর্ণিমা হয় তখনই সুপারমুন দেখা যায় বলে উল্লেখ করেছেন তিনি। এবছর পরপর তিনটি সুপারমুন দেখা গেল। তবে এবারের তাই শেষ, ২০২০ আর সুপারমুন দেখা যাবে না।

এদিকে, কিছুদিন আগেই এক উল্কাপাতের সাক্ষী থেকেছে বিশ্ব। এবার আরো একবার। চলতি সপ্তাহে এই দৃশ্য দেখা যাবে বলে জানা গিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD