শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

১৫টি দেশে অক্সফোর্ডের টিকা স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

আন্তর্জাতিক রিপোর্ট : করোনাভাইরাস প্রতিরোধে ব্যবহৃত অ্যাস্ট্রাজেনেকা/অক্সফোর্ডের টিকা ব্যবহার স্থগিত করেছে এশিয়ায় ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড। আর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র হলো আফ্রিকা মহাদেশের। বাকি ১২টি দেশ ইউরোপের ।

ইউরোপের যেসব দেশ এ পর্যন্ত অ্যস্ট্রাজেনেকার টিকা ব্যবহার স্থগিত করেছে তারা হলো- নেদারল্যান্ড, আইসল্যান্ড, ইতালি, বুলগেরিয়া, রোমানিয়া, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও লুক্সেমবার্গ।

এসব দেশের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারের ফলে শরীরে রক্তজমাট বেধে যাচ্ছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন রক্ত জমাট বাধার সঙ্গে টিকার কোনো সম্পর্ক নেই। ইন্দোনেশিয়াতে এ টিকার ব্যবহার শুরুর আগেই তা স্থগিত করা হয়েছে। আবার কোনো কোনো দেশে মাত্র কয়েকজনের কিছু শারীরিক সমস্যা দেখার দেয়ায় অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার স্থগিত করেছে।

অ্যাস্ট্রাজেনেকা বলেছে, এই টিকা ব্যবহারের কারণে দেহে রক্ত জমাট বাধার কোনো প্রমাণ নেই। ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ‘ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি’ বা ইএমএ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও এই টিকার নিরাপত্তার বিষয়ে নিজেদের আস্থার কথা জানিয়েছে।

সূত্র : আমাদের সময়.কম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD