শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে নতুন ছক কষছে ইরান

নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আয়রা মণি (চার মাস) নামে এক নবজাতক শিশু নিহত ও একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন।বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে বৃষ্টি চলাকালে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়রা মণি রাজশাহী জেলার বাঘা উপজেলার মণিপুর গ্রামের বাসিন্দা আকিজ গ্রুপের কর্মকর্তা আতিকুর রহমান সুজনের মেয়ে। তারা বাগাতিপাড়ায় শ্বশুরবাড়ি থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহিল বাকি জানান, বুধবার ভোরে রেজুর মোড় এলাকায় বাগাতিপাড়া থেকে ঢাকাগামী প্রাইভেট কারের (ঢাকা মেট্রো ৯ ১৭-২৭১৪) সঙ্গে ঢাকা থেকে ঈশ্বরদীগামী অপর প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ ১২-৮২২৩) মুখোমুখি সংঘর্ষ বাধে।

এতে ঢাকাগামী প্রাইভেট কারের যাত্রী শিশু আয়রা মণি ঘটনাস্থলেই নিহত ও দুই চালকসহ পাঁচজন আহত হন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিস টিম আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

লাইট নিউজ/সুকুশী

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD