শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নাইজারে গাড়িতে বন্দুক হামলায় নিহত ৫৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সাপ্তাহিক বাজার থেকে ফেরার পথে নাইজারের কয়েকটি যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় ৫৮ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

সরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক বিবৃতি বলা হয়েছে, সোমবার বিকেলে অজ্ঞাতনামা একটি সশস্ত্র গোষ্ঠী বেনিবাঙ্গু এলাকার একটি বাজার থেকে যাত্রীবাহী গাড়ির গতিরোধ করে। ‘এই বর্বর হামলায় ৫৮ জন নিহত হয়েছে, এক জন আহত হয়েছে, প্রচুর শস্য ও দুটি যান আগুনে পুড়েছে এবং আরো দুটি যান ছিনিয়ে নেওয়া হয়েছে।’

কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে যে স্থানটিতে হামলাটি হয়েছে সেটি তিলাবেরি অঞ্চলে অবস্থিত। মালি ও বুরকিনা ফাসো সীমান্তে অবস্থিত এলাকাটিতে সন্ত্রাসী গোষ্ঠী আইএস ও আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীগুলো সম্প্রতি হামলা চালাচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD