শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ ও কার্যকর: ইএমএ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

আন্তর্জাতিক রিপোর্ট : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর বলে জানিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ)। সংস্থাটি বলেছে, এই ভ্যাকসিন ঝুঁকির চেয়ে উপকার অনেক বেশি।

রক্তে জমাট বাঁধার উদ্বেগে বেশ কয়েকটি ইউরোপীয় দেশে এই টিকার প্রয়োগ স্থগিত করার পর বৃহস্পতিবার (১৮ মার্চ) সংস্থাটি একথা জানায়।

সংস্থাটি বলছে এ টিকার সাথে ব্লাড ক্লট বা রক্ত জমাট বাঁধার কোন প্রমাণ তারা পায়নি। তবুও, তারা বলেছে ভ্যাকসিন এবং রক্ত জমাট বাঁধার মধ্যে কোনও সম্পর্কের বিষয়ে পুরোপুরি অস্বীকার করতে পারে না, আরও পর্যালোচনা করা হবে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থাও দেশগুলিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ব্যবহার চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে এই টিকাটি নিরাপদ।

ইউরোপীয় ইউনিয়নের ১৩টি রাষ্ট্র এই ভ্যাকসিনের ব্যবহার স্থগিত করার সিদ্ধান্তে এই অঞ্চলের ভ্যাকসিন প্রয়োগের গতি নিয়ে উদ্বেগের জন্ম দিয়েছে, যা ইতিমধ্যে সরবরাহের ঘাটতি দ্বারা প্রভাবিত হয়েছিল।

শুক্রবার (১৯ মার্চ) ডব্লিউএইচও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের সুরক্ষায় তার নিজস্ব পর্যালোচনার ফলাফল প্রকাশ করার কথা রয়েছে।

উল্লেখ্য, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর রক্তে জমাট বাঁধার কয়েকটি ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নরওয়ে, বুলগেরিয়া, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, আয়ারল্যান্ড, আইসল্যান্ডসহ ১৬টি দেশে এটির প্রয়োগ স্থগিত করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD