শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভোলার অসহায় মানুষদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

ভোলার গরিব ও অসহায় মানুষদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন ভোলা জেলা নাগরিক ফোরামের (বিডিসিএফ) কেন্দ্রীয় নেতারা। শুক্রবার রাজধানীর একটি হোটেলে এক মতবিনিময় সভায় নেতারা এ কথা বলেন।

নেতারা আরো বলেন, সংগঠনটি অতিতেও ভোলা জেলার গরিব দুঃখি মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে।তবে সংগঠনের একার পক্ষে ভোলার অসহায় মানুষদের সব ধরনের সহযোগিতা করা সম্ভব নয়। এক্ষেত্রে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

এদিকে, মতবিনিময় সভায় এক সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সাধারন সম্পাদক এস রহমান সোহেল দেশের বাইরে থাকায় তাকে অব্যাহতি দিয়ে সহ-সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। তার স্থলে নতুন সাধারন সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে মোঃ সাখাওয়াত রাসেলকে। আর সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম সজিবকে সংগঠন থেকে বহিস্কার করে তার স্থলে মোঃ নবী আলমকে নতুন দায়িত্ব দেয়া হয়েছে । এছাড়া, সাংবাদিক ইয়াসিন মোহাম্মদ, ফয়েজ মাতাব্বর ও মাকসুদ চৌধুরিকে নতুন উপদেষ্টা করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা ফিরোজ কিবরিয়া, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম কুসুম
ইঞ্জিনিয়ার ওবায়দুর রহমান শিবলু। কেন্দ্রীয় সভাপতি হাজী মুক্তার হোসেন, সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান মুন্না, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মেহেদী চৌধুরী, সহ-সভাপতি আব্দুল আজিজ, নাদিম খান,সহ সভাপতি নূর হোসেন, সহ-সভাপতি জাকির হোসেন, মোঃ শাহিন, সাইদুল ইসলাম, আকতার হোসেন রনি, মামুন ডালি প্রমূখ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD