শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম ও অধিদপ্তরের লাইন ডিরেক্টর মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মিজানুর রহমান নিজেই বিষয়টি নিউজবাংলাকে জানিয়েছেন।

তিনি বলেন, ‘করোনা উপসর্গ দেখা দিলে আমি ও ডিজি মহোদয় নমুনা পরীক্ষা করাই। গত দুই দিন আগে নমুনা পজিটিভ আসে।

‘এই মুহূর্তে আমরা দুইজনই নিজ নিজ বাসায় অবস্থান করছি। এখনও সুস্থ আছি। দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থনা করি।’

বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিউজবাংলাকে বলেন, ‘প্রথমে অধিদপ্তরের অফিসের ছয়জন কর্মচারী করোনা আক্রান্ত হন। যারা সব সময় আমার আশপাশে থাকতেন।’

গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।

ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানাসহ অধিদপ্তরের অন্তত ২০ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD