শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

২ ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনার দুই ডোজ টিকা নেওয়ার পরও চীনে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি। গত ১৪ ফেব্রুয়ারির পর দেশটিতে এটিই প্রথম স্থানীয় সংক্রমণের ঘটনা। শনিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

লুই নামের ওই ব্যক্তি জানুয়ারির শেষ দিকে এবং ফেব্রুয়ারির প্রথম দিকে করোনার টিকা নিয়েছিলেন। তিনি শিয়ান শহরের একটি হাসপাতালের কোয়ারেন্টাইন এলাকায় ৪ মার্চ থেকে কাজ করতেন। তিনি কোয়ারেন্টাইনে থাকা লোকদের করোনাভাইরাস শনাক্ত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতেন।

চীনের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সাবেক মহামারি বিশেষজ্ঞ জেং গুয়াং জানান, টিকা শতভাগ সুরক্ষা দেয় না। এটি ‘পুরোপুরি নিরাপদের’ চেয়ে ‘তুলনামুলক নিরাপদ’। তবে এ ক্ষেত্রে জনসাধারণের দেশের তৈরি টিকার ব্যাপারে সংশয় থাকা উচিত নয়।

তিনি জানান, করোনার তীব্র সংক্রমণ প্রতিরোধে চীনের তৈরি টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর। আর সার্বিকভাবে এর সুরক্ষার মাত্রা ৭০ শতাংশের বেশি। তবে যারা করোনার চিকিৎসা কেন্দ্রগুলোতে কর্মরত আছেন তাদের পুনরায় সংক্রমিতের সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় না।

চীন এ পর্যন্ত করোনার বেশ কয়েকটি টিকার উন্নয়ন করেছে। তবে লুই কোন টিকা নিয়েছিলেন তা জানাননি জেং গুয়াং।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD