শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

ঠাকুরগাঁও জেলা কারাগারের ১৬ কারাবন্দীকে মুক্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২০

 

করোনায় চাপ কমাতে সরকারের সাধারণ ক্ষমার আওতায় ঠাকুরগাঁও জেলা কারাগারের আরও ১৬ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। এর আগে গত ৬ মে দুইজন ও পরবর্তীতে আরও একজনসহ এ নিয়ে মোট ১৯ জন কারাবন্দীর মুক্তি দেওয়া হলো। শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা কারাগারের সুপার মো: জাবেদ মেহেদী মুক্তিলাভের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তি প্রাপ্তরা হলেন, মুক্তি প্রাপ্তরা হলেন-খাদেমুল ইসলাম (৩৫), মোফাজ্জল হোসেন (৪৫), আল মামুন (২৩), রবিউল ইসলাম (২৮), সুমন ইসলাম (২০), ফজলুল করিম (২৮), শহিদ আলী (২৮), দিলদার আলী (৩৮), জয় চন্দ্র (৪০), সৌমিক আহম্মেদ (২৩), সোহেল রানা (২৭), মোমিনুল ইসলাম (২০), আরিফুল ইসলাম (২৮), ওমর ফারুক (২৮), মোফাজ্জল হোসেন (৪৩) ও সামুয়েল রানা (৩৭)।

ঠাকুরগাঁও জেলা কারাগারের সুপার মোঃ জাবেদ মেহেদী জানান, মুক্তির তালিকার মধ্যে প্রথম পর্যায়ে ২২ জনের মুক্তির আদেশ আসে। এর মধ্যে গত কয়েকদিন আগে ৩ জনকে মুক্তি দেয়া হয় এবং শুক্রবার ১৬ জনকে মুক্তি দেয়া হয়। বাকী ৩ জন অর্থদণ্ড দিলেই তাদের মুক্তি দেয়া হবে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ শাখার নির্দেশনা অনুযায়ী ঠাকুরগাঁও থেকে ৩৭ জনের মুক্তির প্রস্তাব করে তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবিত তালিকার সবাই পুরুষ। পরবর্তীতে মুক্তির নির্দেশ প্রদান করে আরও কিছু বন্দির নাম আসতে পারে।

তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা কারাগারের ধারণ ক্ষমতা সবমিলিয়ে ১৬৫ জন হলেও বর্তমানে ১৩ জন মহিলা সহ সেখানে ৩৫২ জন বন্দি রয়েছেন। ইতিমধ্যে দর্শনার্থীদের সাথে সাক্ষাত বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও কারাগারের বাইরে ও ভেতরে নিয়মিত ভাইরাস নাশক ওষুধ স্প্রে করা হচ্ছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD