মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

আজ দেখা মিলবে বছরের প্রথম সুপার মুনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১

২০২১ সালের প্রথম ‘সুপারমুন’ দেখা যাবে আজ। নাসার বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার রাত ১২টা ৪৮ মিনিটে কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ।চন্দ্রপ্রেমীদের জন্য এটি দারুণ একটি খবর!

এতে করে আমাদের চোখে এটাকে অনেক বড় মনে হবে। ওই সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের ঠিক বিপরীতে।

নাসার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এবার টানা তিন দিন ধরে রাতের আকাশে বেশ বড় চাঁদ দেখতে পাওয়া যাবে। গতকাল শনিবার গভীর রাত থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত এমন বড় আকারের চাঁদ দেখা যাবে।

আজ অনুভূ সময়ের কাছাকাছি সূর্য, পৃথিবী ও চাঁদ প্রায় একই সরলরেখায় অবস্থান করবে। ফলে তখন পূর্ণচন্দ্র বা পূর্ণিমা হবে। অনুভূ ও পূর্ণিমা প্রায় একই সময়ে সংঘটিত হওয়ার কারণে তখন চাঁদকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় ও উজ্জ্বল দেখাবে।

‘লুনাটিক’ বা চাঁদের আকর্ষণে পাগল হয়ে যাওয়ার ঘটনার কথাও শোনা যায়। লুনাটিক শব্দটি ল্যাটিন ভাষার শব্দ, যার অর্থ চন্দ্রাহত বা চাঁদের বিভিন্ন দশায় বেড়ে যাওয়া পাগলামি।

তবে গবেষকেরা এ কারণে চন্দ্রাহত হওয়ার সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাননি। এ প্রসঙ্গে তাঁরা বলেছেন, সুপারমুন হচ্ছে কাকতালীয় বিষয়। আর এ বিষয়টি চোখে একটি ভ্রম সৃষ্টি করে হাজির হয়।

এমন বড় আকারের চাঁদের নাম ‘সুপারমুন’ দেওয়া হয় ১৯৭৯ সালে। আবার কেউ কেউ বলে ‘ব্লু মুন’। নাসার জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ জানাচ্ছেন, এ বছরে ৪টি ‘সুপারমুন’ হবে।

মার্চ থেকে জুনের মধ্যে দেখা যাবে। কেউ কেউে আবার বলছেন ৩টি ‘সুপারমুন’ হবে এপ্রিল ও মে মাসে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD