মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

বর্ধিত ভাড়ায় আজ থেকে চলবে গণপরিবহন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গণপরিবহনের অর্ধেক আসন খালি রেখে চলাচলের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ কারণেই ৬০ ভাগ ভাড়া বাড়ানো হয়েছে। আর বুধবার (৩১ মার্চ) সকাল থেকে বর্ধিত ভাড়ায় গণপরিবহন চলবে।

মঙ্গলবার (৩০ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্ধিত ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছেন। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

এবিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, বুধবার সকাল থেকে সারাদেশের গণপরিবহনগুলোতে অর্ধেক আসনে যাত্রী বহন করবে। পাশাপাশি তারা সরকার নির্ধারিত ৬০ শতাংশ বর্ধিত ভাড়া আদায় করবে।

তিনি আরও বলেন, আমরা এরই মধ্যে দেশের সব গণপরিবহন মালিকদের নির্দেশ দিয়েছি, তারা যেন সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পরিবহন পরিচালনা করেন।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আগামী দুই সপ্তাহের ১৮ দফা নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় ফের গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী নেওয়া যাবে না বলে জানানো হয়। একই সঙ্গে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD