বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

প্রধানমস্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি বিকৃত করে ফেসবুকে প্রচার করার অভিযোগে মিজানুর রহমান সিকদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ইদিলকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন স্বরূপকাঠি থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন।

মিজানুর আরামকাঠী গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে।

গতকাল রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে শুক্রবার সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

ওসি আবীর বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে মিজানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD