শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে ৩০ জনের রক্তে জমাট বেঁধেছে: যুক্তরাজ্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

আর্ন্জাতিক ডেস্ক : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়ার পর যুক্তরাজ্যে ৩০ জনের শরীরে রক্ত জমাট বাঁধার প্রমাণ পাওয়া গেছে। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০ জনের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। যা বিরল ঘটনা। আর পাঁচজনের শরীরে সামান্য হলেও রক্ত জমাট বেঁধেছে।
নতুন এই প্রতিবেদনের ফলে দেশটিতে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নেওয়ার পর রক্তে জমাট বাঁধা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।

যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) বলেছে, ফাইজার-বায়োএনটেক কোম্পানির তৈরি টিকা নেওয়ার পর জমাট বাঁধার ঘটনার কোনও খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২ এপ্রিল) দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফিনান্সিয়াল টাইমস এবং দ্য গার্ডিয়ানকে বলেছে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার পর সাতজন গ্রহীতা বিরল রক্ত ​​জমাট বাঁধার ঘটনার পর মারা গেছেন।

ব্রিটেনে এখন পর্যন্ত মোট এক কোটি ১০ লাখ মানুষকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই হিসাবে প্রতি ছয় লাখে একজনের রক্তে জমাট বাঁধার ঘটনা ঘটেছে।

ওষুধ নিয়ন্ত্রকের দাবি, এই ভ্যাকসিনের উপকারিতা দেখলে সম্ভাব্য ঝুঁকির পরিমাণ খুব বেশি নয়।

এর আগে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর রক্তে জমাট বাঁধার কয়েকটি ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইউরোপসহ বেশ কয়েকটি দেশ টিকা দেওয়া স্থগিত করে। পরে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যাস্ট্রাজেনেকার টিকাকে নিরাপদ ও কার্যকর বললে পুনরায় টিকা কার্যক্রম শুরু করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD