শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদন স্থগিতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিন উৎপাদন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ম্যারিল্যান্ডের বাল্টিমোরে এ কারাখানাটিতে কয়েক দিন আগে জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত দেড় লাখ ডোজ নষ্ট হওয়ার পর এই সিদ্ধান্ত নিলো মার্কিন হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্ট। নাম প্রকাশে অনিচ্ছুক দুই স্বাস্থ্য কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।

ম্যারিল্যান্ডভিত্তিক এমারজেন্ট বায়ো সল্যুশন কোম্পানি দুর্ঘটনাবশত দুটি ভ্যাকসিনের উপাদান মিশিয়ে ফেলে। এই ঘটনায় ওষুধ নিয়ন্ত্রকদের উৎপাদিক ভ্যাকসিন অনুমোদনে বিলম্ব হয়। এরপর কারখানাটিতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদন স্থগিত করা হলো।

মার্কিন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসন অ্যান্ড জনসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে, কারখানায় ভ্যাকসিন উৎপাদন তদারকি করার জন্য একটি নতুন টিম গঠনের জন্য। এমারজেন্টের পক্ষ থেকে এই পরিবর্তনের কথা স্বীকার করা হয়েছে। তারা ভ্যাকসিন ডোজ নষ্ট হওয়ার পূর্ণাঙ্গ দায় নিয়েছে। অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, বিকল্প উৎপাদন কারখানা খুঁজে পেতে বাইডেন প্রশাসনের সঙ্গে কাজ করবে তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD