রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বেচ্ছায় লেবানন থেকে দেশে ফিরছেন আরও ২৭৮ বাংলাদেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

কূটনৈতিক প্রতিবেদক : রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন আরও ২৭৮ জন প্রবাসী বাংলাদেশি।

এসব নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওয়ানা দিয়েছেন।

রোববার (৪ এপ্রিল) দেশটির রাজধানী বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ ফ্লাইট (বোয়িং-৭৮৮) বৈরুত রফিক হারিরি এয়ারপোর্ট ছেড়েছে। এ ফ্লাইটে ২৭৮ জন যাত্রী দেশে ফিরছেন।

আজ সোমবার (৫ এপ্রিল) ভোরে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির প্রথম ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত ৩ হাজারের বেশি যাত্রী বাংলাদেশে ফিরেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD