মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :

রাজীবপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে সুরক্ষা উপকরণ প্রদান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : রাজীবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্টাফদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অতিমাত্রায় সংক্রামক করোনা ভাইরাস প্রতিরোধে রাজীবপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদানকারী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও ওয়ার্ড বয়দের মাঝে পিপিই,মাক্স,হ্যান্ড গ্লোভস,এবং ফেস শীল্ড বিতরণ করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমেহেদী হাসান, কৃষি কর্মকর্তা গোলাম রায়হান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃমেহেদী হাসান বলেন করোনা ভাইরাস কালে চিকিৎসক ও হাসপাতালের স্টাফরা সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকে। তাই তাদের প্রতি সন্মান জানিয়ে কিছু সুরক্ষা উপকরণ বিতরণ করা হল উপজেলা প্রশাসন থেকে।

লাইট নিউজ/রুস

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD