শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি, আর্জেন্টিনার অবনতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) র‌্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ জাতীয় দল। অন্যদিকে অবনতি হয়েছে আর্জেন্টিনার।

বুধবার (৭ এপ্রিল) সব শেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন দলটি এখন ১৮৪তম স্থানে। আগের র‌্যাংকিংয়ে ১৮৬তম স্থানে ছিল লাল-সবুজরা। জেমি ডে’র শিষ্যদের মোট পয়েন্ট ৯১৭.৩৮।

এদিকে ফুটবলের সর্বোচ্চ সংস্থার সেরাদের তালিকায় শীর্ষ ৬ দলের অবস্থান অপরিবর্তিত।

শীর্ষ স্থানে থাকা বেলজিয়ামের পয়েন্ট ১ হাজার ৭৮৩. .৩৮। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট ১ হাজার ৭৫৭.৩। ১ হাজার ৭৪২.৬৫ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ইংল্যান্ড ৪, পর্তুগাল ৫ ও স্পেন রয়েছে ৬ নম্বরে। যথাক্রমে তাদের পয়েন্ট হচ্ছে ১ হাজার ৬৮৬.৭৮, ১ হাজার ৬৬৬.১২ ও ১ হাজার ৬৪৮.১৩।

চার ধাপ এগিয়ে আর্জেন্টিনাকে পেছনে ফেলে উঠে এসেছে ইতালি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট সংখ্যা ১ হাজার ৬৪২.০৬।

একধাপ নিচে অষ্টম স্থানে নেমে যাওয়া লিওনেল মেসির আর্জেন্টিনার পয়েন্ট ১ হাজার ৬৪১.৯৫।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD