শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

হাসপাতালে ঘুরেও সহায়তা পাননি, অতিরিক্ত সচিবের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : চিকিৎসার জন্য কয়েকটি হাসপাতাল ঘুরে শেষে মারা গেছেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার। শনিবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ সমকালকে বলেন, শনিবার দুপুরে কিডনিজনিত জটিলতায় মারা যান গৌতম আইচ সরকার।

গৌতম আইচ সরকারের মেয়ে ডা. সুস্মিতা আইচ গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, শ্বাসকষ্ট থাকায় তারা বাবাকে কোনো হাসপাতাল ভর্তি নেয়নি। হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে কোনো সহায়তা পাননি। শেষমেষ কোভিড-১৯ রোগীদের জন্য নির্দিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

তিনি বলেন, অনেক হাসপাতাল ঘুরে বৃহস্পতিবার কোভিড-১৯ রোগীদের জন্য নির্দিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বাবাকে। সেখানে শনিবার মারা যান তিনি।

যে ৩৩৩ হটলাইন নম্বর থেকে সরকার স্বাস্থ্য সেবা দিচ্ছে, সেখানে দায়িত্ব পালন করছেন গৌতম আইচের মেয়ে ডা. সুম্মিতা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD