শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আকরাম খান করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

স্পোর্টস রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।

শনিবার গণমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জাতীয় দলের সাবেক এই তারকা।

চিকিৎসকদের পরামর্শ মেনে বর্তমানে ঢাকার মহাখালী ডিওএইচসের বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

১৯৮৮ সালে জাতীয় দলের অভিষেকের পর ৪৪টি ওয়ানডে খেলেছেন ডান-হাতি এই ব্যাটসম্যান। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টের সদস্য ছিলেন। ২০০৩ সাল পর্যন্ত ৮টি টেস্ট খেলেছেন।

আকরাম খানের অধিনায়কত্বে ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। এর ধারাবাহিকতায় ওয়ানডে ও টেস্ট স্ট্যাটাস পায় টাইগাররা।

অন্যদিকে ৪৩টি প্রথম শ্রেণীর ম্যাচের পাশাপাশি ৯৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন চট্টগ্রামে জন্ম নেয়া এই ক্রীড়াবিদ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD