বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

বরেণ‌্য সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনার উপসর্গ নিয়ে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

শনিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধনীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম জানান, বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ারের অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। তার করোনার উপসর্গ ছিল। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।

হাসান শাহরিয়ারের মৃত্যুতে দেশের সংবাদ মাধ‌্যমের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো বলেও তিনি উল্লেখ করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD