সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম :

১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : দেশে হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল মঙ্গলবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর থেকে এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে জরুরি, কার্গো ও স্পেশাল ফ্লাইট চলাচল করবে।

বেবিচক কর্মকর্তারা জানিয়েছে, দেশব্যাপী কঠোর লকডাউনের কারণে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয় বেবিচক।

এর আগে গত ৫ এপ্রিল থেকে লকডাউনের কারণে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে বেবিচক। এবার দেশব্যাপী কঠোর লকডাউনের কারণে ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করল বেবিচক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD