শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফুটবলের পর যে পেশায় নাম লিখবেন নেইমার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

ক্রীড়া ডেস্ক : ফুটবল খেলেই সুপারস্টার হয়েছেন নেইমার। কিন্তু এর বাইরেও একটা খেলা খুব পছন্দ করেন ব্রাজিলিয়ান তারকা। ফুটবল থেকে অবসর নেওয়ার পর সেই খেলাতেই পেশাদার হতে চান তিনি। একজন পেশাদার পোকার খেলোয়াড় হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।

পোকারের প্রতি কতটা আবেগ কাজ করে নেইমারের, তার দৃষ্টান্ত তৈরি করেছেন পোষা কুকুরের নাম ‘পোকার’ রেখে। ২০১৪ সালে দেশের মাটিতে বিশ্বকাপ চলাকালে এই খেলা খেলতে শুরু করেছিলেন তিনি। তারপর থেকে তৈরি হয়েছে টান।

বার্সায় থাকতে পোকার খেলতেন জেরার্দ পিকের সঙ্গে। এখন পিএসজিতে তার পোকার প্রতিপক্ষ কেইলর নাভাস ও লিয়ান্দ্রো পারেদেস।

পোকারের প্রতি তার আগ্রহ দেখে সিনিউজ জানতে চায়, ফুটবল থেকে অবসরের পর পেশাদার পোকার খেলোয়াড় হওয়ার কোনও লক্ষ্য আছে কি না। মনের মতো প্রশ্ন করায় সোজাসাপ্টা উত্তর, ‘এটা সত্যি, একদম সত্যি। আমি যে কাজগুলো সবচেয়ে বেশি করতে ভালোবাসি, তার মধ্যে এটা একটা। আমি খুব মজা পাই এবং মনে করি ফুটবল খেলা শেষে আমি টুর্নামেন্টে খেলতে পারবো, বিভিন্ন দেশে গিয়ে খেলতে পারবো। আমি সবসময় তাই চেয়েছি এবং আমার ক্যারিয়ারের কারণে তা হয়নি।’

ফুটবল ছেড়ে দেওয়ার পর পোকারে মনোযোগ দিতে চান নেইমার, ‘আমি যখন ফুটবল ক্যারিয়ার শেষ করবো, তখন আমি এই ধরনের টুর্নামেন্ট খেলতে দেশ-বিদেশ ঘুরবো। পোকার ও ফুটবলের মধ্যে অনেক মিল, আমার মতে মনোযোগ তার মধ্যে একটি। প্রতিপক্ষকে পড়তে পারা, এই খেলা খুবই গুরুত্বপূর্ণ।’

ফুটবল আর পোকারের মধ্যে যে মিল দেখেন পিএসজি স্ট্রাইকার, ‘ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমি যা করি ম্যাচটা বোঝার চেষ্টা করি, প্রতিপক্ষকে পড়ি এবং সুযোগ খুঁজি আক্রমণে যাওয়ার। পোকারেও একই ব্যাপার। ম্যাচ ও প্রতিপক্ষদের পড়া এবং তাদের ওপর চড়াও হওয়ার সঠিক সময় বের করা।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD