শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৯ ভেন্যু নির্ধারণ করলো ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

ক্রীড়া ডেস্ক : চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১। শুরুতে এই বিশ্বকাপের জন্য ছয়টি ভেন্যু নির্ধারণের চিন্তাভাবনা করছিল ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। তবে শুক্রবার (১৬ এপ্রিল) এ সংক্রান্ত এক সভায় প্রাথমিকভাবে ৯টি ভেন্যু নির্ধারণ করেছে বিসিসিআই। সেগুলোকে প্রস্তুত করতেও বলা হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এ ছাড়া অন্যান্য ভেন্যুগুলোর মধ্যে আছে— মুম্বাই, নয়া দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ধর্মশালা ও লক্ষ্মৌ।

এর মধ্যে চারটি ভেন্যু নতুন। যেখানে ২০১৬ বিশ্বকাপের কোনো ম্যাচ হয়নি। সেগুলো হলো আহমেদাবাদ, লক্ষ্মৌ, চেন্নাই ও হায়দরাবাদ।

এ বিষয়ে বিসিসিআই এর এক কর্মকর্তা বলেছেন, ‘নয়টি ভেন্যুকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। মিটিংয়ে করোনা মহামারি পরিস্থিতি মাথায় রেখে সকলকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আসলে এখনই তো আর বলা যাচ্ছে না যে অক্টোবর-নভেম্বর করোনা পরিস্থিতি ঠিক কোন অবস্থায় থাকবে। তবে তাই বলে প্রস্তুতি থেমে থাকতে পারে না। প্রস্তুতি চলবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD