স্টাফ রিপোর্টার : বিশেষ ফ্লাইট চালুর হওয়ার খবর জানতে সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা ভিড় করেছেন।
শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে সৌদি প্রবাসী যাত্রীদের ভিড় করতে দেখা গেছে।
তাদের অভিযোগ, ১৭ এপিল থেকে বিশেষ ফ্লাইট চালু হওয়ার খবর শুনে তারা লকডাউনের মধ্যে বিভিন্ন জেলা থেকে ঢাকা এসেছেন। তবে সৌদি এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বন্ধ থাকায় ফ্লাইট চলবে কি না সে বিষয়ে তারা কোনো তথ্য পাচ্ছেন না।
জানা গেছে, শনিবার সৌদি এয়ালাইন্সের প্রধান শাখা বন্ধ রয়েছে। তবে সৌদি প্রবাসীদের ভিড় জমানোর কারণে তারা অফিস খুলবে।