বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

রোববার থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট চালু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : যেসব সৌদি প্রবাসী গত ১৪ এপ্রিলের ফ্লাইট মিস করেছেন তাদের ফ্লাইট আগামী রোববার (১৮ এপ্রিল) থেকে শুরু হবে বলে জানিয়েছেন সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

শনিবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে সৌদি এয়ারলাইন্সের প্রধান শাখার ম্যানেজার জাহিদুল আমিন প্রবাসীদের উদ্দেশ্যে এ কথা বলেন।

জাহিদুল আমিন বলেন, ‘১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত যারা যারা ফ্লাইট মিস করেছেন বা যেতে পারেননি তাদের প্রত্যেককে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করা হবে। আগামীকাল রোববার থেকে ১৪ তারিখের যাত্রীদের ফ্লাইট শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ১৫ এপ্রিলের টিকিট সোমবার (১৯ এপ্রিল), ১৬ এপ্রিলের টিকিট মঙ্গলবার (২০ এপ্রিল), ১৭ এপ্রিলের টিকিট বুধবার (২১ এপ্রিল) এবং ১৮ এপ্রিলের টিকিট বৃহস্পতিবার (২২ এপ্রিল) দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত ফ্লাইটের সৌদি যাত্রীদের পরবর্তীতে তারিখ জানানো হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD