শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

রেকর্ড : একদিনেই আড়াই লাখের বেশি ভারতীয় করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশি ভারতে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না করোনা সংক্রমণের। দেশটিতে হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।

এরই জেরে গত ২৪ ঘণ্টায় দেশটিতে আড়াই লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যা একদিনের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণ। এ ছাড়া মৃতের সংখ্যাও হাজার ছাড়িয়েছে।

দেশটির স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ৫০০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫০১ জনের।

এ নিয়ে এখনও পর্যন্ত ভারতে ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জন করোনায় আক্রান্ত হলেন। মৃতের সংখ্যা পৌঁছল ১ লাখ ৭৭ হাজার ১৫০ জনে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪২৩ জন। এখনও পর্যন্ত ১ কোটি ২৮ লাখ ৯ হাজার ৬৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮ লাখ ১ হাজার ৩১৬।

এখনও পর্যন্ত ভারতের মোট ১২ কোটি ২৬ লাখ ২২ হাজার ৫৯০ জনকে টিকা দেওয়া হয়েছে। এখনও টিকা দেওয়ার প্রক্রিয়া চলছে। কিন্তু তাতেও সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না।

চলতি বছরের ফেব্রুয়ারির গোড়ার দিকে গোটা ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার জন। দিল্লি থেকে ১০০ থেকে ১৫০ জনের মতো আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছিল। কিন্তু তারপরই আচমকা বাড়তে শুরু করে সংক্রমণ। মাস দুয়েকের মধ্যেই তা পৌঁছে যায় দৈনিক ২ লাখে। সূত্র : হিন্দুস্তান টাইমস

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD