স্টাফ রিপোর্টার : সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে আজও ভিড় করেছেন প্রবাসী যাত্রীরা।
রোববার (১৮ এপ্রিল) সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে টিকিট না পাওয়া সৌদি প্রবাসী যাত্রীরা ভিড় করেন।
শনিবারও (১৭ এপ্রিল) সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে ভিড় করেন যাত্রীরা। তবে গতকাল যেসব যাত্রী সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপস্থিত ছিলেন, তারা প্রত্যেকেই রোববারে যাওয়ার টিকিট পেয়েছেন।
সৌদি এয়ারলাইন্সের প্রধান শাখার ম্যানেজার জাহিদুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।