শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দশ রানের আক্ষেপ নিয়ে ফিরলেন তামিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : ৯০ রানের মাথায় বিদায় নিয়েছেন তামিম ইকবাল

নার্ভাস নাইন্টিতে মোটেও বিচলিত ছিলেন না তামিম ইকবাল। সকাল থেকে যেভাবে ব্যাটিং করছিলেন, ঠিক সেভাবেই বিশ্ব ফার্নান্দোর নবম ওভারের তৃতীয় বলটা খেলতে গিয়েছেন। ব্যাটে লেগেছে ঠিকই কিন্তু হতাশ হতে হয়েছে।

সকালে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারে সাইফ হাসানের উইকেট হারালেও নাজমুল হোসেন শান্তকে নিয়ে দারুণ সামলেছেন তামিম।

মধ্যাহ্ন বিরতির আগে তুলে নেন ক্যারিয়ারের ২৯তম ফিফটি। বিরতি থেকে এসে শতকের পথেই এগিয়েছেন। তবে নব্বইয়ের ঘরে ঠিক ৯০ (১০১) রানের মাথায় স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে।

শান্তর সঙ্গে করা ১৪৪ রানের লম্বা জুটিটাও ভাঙল তামিমের বিদায়ে। শান্তও তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক।

৪২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৮৮ রান। ৬৩ রানে শান্ত ও ৪ রানে অপরাজিত আছেন মুমিনুল হক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD