শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

আরমানিটোলায় আগুন: নিহত বেড়ে ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সাফায়েত হোসেন (২৮) নামে আরও এক যুবক মারা গেছেন। এ ঘটনায় নিহতের সংখ‌্যা বেড়ে দাঁড়ালো পাঁচ জনে।

রোববার (২৫ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল এ তথ‌্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় দগ্ধ ১৯ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

উল্লেখ‌্য, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোররাতে আরমানিটোলার হাজী মুসা ম্যানসনের নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটি প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD