শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তাসকিন-তাইজুলে স্বস্তির মধ্যাহ্ন বিরতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : পাল্লেকেলেতে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে টাইগার বোলারদের খাটিয়ে শেষ শেষ করে লঙ্কান তিন ব্যাটসম্যান। ২০৯ রানের জুটি বেঁধে হাঁপিয়ে তুলেছিল লঙ্কান দুই ওপেনার দ্বীমুথ করুণারত্নে ও লাহিরু থিরিমান্নে।

তবে দিন শেষের আগে করুণারত্নেকে ১১৮ রানে ফিরিয়ে স্বস্তি ফেরান অভিষিক্ত শরিফুল ইসলাম। বাকিটা সময়ে আর উইকেট নিতে পারেনি টাইগাররা।

দিনের বাকি সময়টা স্বাচ্ছন্দে কাটিয়ে দেন থিরিমান্নে ও অশাধা ফার্নান্দো। ১ উইকেটে ২৯১ রান তুলে শেষ হয় প্রথম দিন।

আজ দ্বিতীয় দিনের শুরুতে দলীয় তিনশ রান তুলে বড় সংগ্রহের দিকে এগোচ্ছিলেন দুই অপরাজিত ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে ও অশাধা ফার্নান্দো।

দুজনের জুটিতে যখন হাঁসফাঁস অবস্থা টাইগার শিবিরে, ঠিক তখন স্বস্তি ফেরান তাসকিন আহমেদ। সকাল থেকেই দুর্দান্ত বোলিং করে আসছিলেন তাসকিন।

২৯৮ বলে ১৪০ রানের ইনিংস খেলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন এই ওপেনার। তার বিদায়ে ব্যাটিংয়ে নামেন এঞ্জেলো ম্যাথিউস।

কিন্তু থিতু হতে পারেননি তাসকিনের গতির কাছে। মাত্র ৫ রান করেই সেই লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে।

৩১৯ রানের মাথায় ম্যাথিউসের বিদায়ের পর তাইজুলের শিকার হয়ে ফেনেন ধানাঞ্জায়া ডি সিলভা। স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।

বলা যায় স্বস্তিতে মধ্যাহ্ন বিরতিটা কাটাবে বাংলাদেশ দল। তার আগে লঙ্কানরা তুলেছে ৪ উইকেটে ৩২৪ রান। ফার্নান্দো অপরাজিত আছেন ৬৫ রানে। ব্যাটিং শুরু করেছেন পান্থুম নিশাঙ্কা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD