শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

ফাঁকা মাঠেই ক্রিকেট ফেরাতে চান কেভিন পিটারসেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

 

বিশ্বজুড়ে আতঙ্কের মধ্যে খেলাধুলা চালু হলে তা সাধারণ মানুষের মনোবল বাড়াতে পারে বলে মনে করেন, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন। তিনি বলেন, প্রয়োজনে ফাঁকা স্টেডিয়ামেও যেন খেলতে দ্বিধা না করেন ক্রিকেটাররা।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গেল মার্চ থেকে স্তব্ধ ক্রীড়া জগৎ। সম্প্রতি এক সাক্ষাতকারে পিটারসেন বলেছেন, খেলাধুলা মানুষের মনকে তরতাজা রাখে। এখন যা পরিস্থিতি, তাতে ভ্যাকসিন আবিষ্কার না হাওয়া পর্যন্ত দর্শকশূন্য মাঠেই খেলা চালাতে হবে। এতে ক্রীড়াবিদদের এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বিশ্বে বেশ কিছু তারকা ক্রিকেটার তার জীবনের সেরা সময়ের মধ্যে আছে এখন। তারা কেন ফাঁকা মাঠে খেলতে চাইবে না?

ফাঁকা মাঠে খেলার ব্যপারে ইংলিশ এই সাবেক ক্রিকেটার বলেন, মাঠে দর্শক থাকবে না তো কী হয়েছে? সেসব তারকা ক্রিকেটার টিভির সামনে তো থাকবে। বিশাল সংখ্যক দর্শক খেলার সরাসরি সম্প্রচার দেখবে, সেটাও তাদের মাথায় রাখতে হবে।

করোনাভাইরাসের বিরুদ্ধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ায় করার বার্তা দিয়ে পিটারসেন বলেন, বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন থেকে কুইন্টন ডি কক- এসব তারকা ক্রিকেটার সবাই এখন করোনা পরিস্থিতির মধ্যে দিয়েই সময় পাড় করছেন। তাই ক্রিকেটকে আবারও মাঠে ফেরাতে এদের সবাইকে এগিয়ে এসে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD