সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম :

মালয়েশিয়া ভ্রমণে ছাড়পত্র-নোটিশ লাগবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : শনিবার (১ মে) থেকে মালয়েশিয়া ভ্রমণে বাংলাদেশিদের হাইকমিশনের ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ লাগবে না।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকার মালয়েশিয়া হাইকমিশন।

মালয়েশিয়া হাইকমিশন জানায়, ১ মে থেকে মালয়েশিয়া ভ্রমণে বাংলাদেশিদের হাইকমিশনের ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ লাগবে না। তবে সেটা না লাগলেও ৭২ ঘণ্টার আগের করোনা নেগেটিভ সনদ ও নিয়ম অনুযায়ী কোয়ারেন্টিনে থাকতে হবে।

এর আগে করোনা পরিস্থিতিতে মালয়েশিয়া ভ্রমণে বাংলাদেশিদের হাইকমিশনের ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ প্রয়োজন হতো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD