শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

কোটালীপাড়ায় অগ্নিকাণ্ড: ৭টি দোকান ভস্মীভূত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন।

কোটালীপাড়া উপজেলা ফায়ার ষ্টেশনের ষ্টেশন মাস্টার নজরুল ইসলাম নিশ্চিত করেন, রোববার দুপুরে উপজেলার ধারাবাশাইল বাজারে সাধন বৈদ্য’র ওয়ার্কশপে গ্যাস দিয়ে ঝালাইয়ের কাজ করার সময় অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছে প্রায় ১ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ সময়ের মধ্যে সাধন বৈদ্যের ওয়ার্কশপ, রিপন বিশ্বাসের ঔষধের দোকান, কাজী আলীমের ওয়ার্কশপ, অনিল বিশ্বাসের কাপড়ের দোকান, রবিউলের ওয়ার্কশপ ও অমল দাসের লন্ড্রির দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ সাধন বৈদ্য বলেন, “আমাদের এই ৭টি দোকান পুড়ে যাওয়ায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। সরকার এ সময়ে আমাদের সহযোগিতা না করলে আমাদের পথে বসতে হবে।”

কান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার মধু ক্ষতিগ্রস্থদের সাহায্যের জন্য সরকারের কাছে দাবি জানান।

লাইট নিউজ/ফামুরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD