শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলো মডার্নার টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকার। শুক্রবার (৩০ এপ্রিল) হু এই অনুমোদন দেয়। খবর দ্য গার্ডিয়ানের।

এর মধ্য দিয়ে চতুর্থ টিকা হিসেবে অনুমোদন পেল মডার্নার ভ্যাকসিন। এর আগে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার/বায়োএনটেক ও জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দিয়েছিল জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত সংস্থাটি।

কেবল মডার্নাই নয়, শিগগিরই চীনের তৈরি সিনোভ্যাক টিকারও জরুরি ব্যবহারের অনুমোদন দিতে যাচ্ছে হু। এমনটাই জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

মডর্নার টিকা অনেকদিন আগে উৎপাদনে আসলেও তাদের অনুমোদন দেওয়ার বিষয়ে বেশ খনিকটা সময় নেয় হু। তার পেছনের কারণ ছিল এই টিকার কার্যকারিতার ব্যাপারে যথাযথ তথ্য ও উপাত্ত পাওয়া। মডার্না দাবি করেছে প্রাথমিক ট্রায়ালে তাদের টিকাটি ৯৪.৫ শতাংশ কার্যকর হয়েছে। এরপর ২০২০ সালের ডিসেম্বরে জরুরি ব্যবহারের অনুমতি চেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করে মার্কিন বায়োটেক কোম্পানি মডার্না।

মূলত বিশ্বের ভিন্ন দেশ একটি টিকার ব্যবহার শুরুর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষায় থাকে। অবশেষে সেই অপেক্ষার পালা ফুরালো মডার্নার ক্ষেত্রে। এখন থেকে বিভিন্ন দেশ চাইলে মডার্নার টিকা কিনতে ও ব্যবহার করতে পারবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD