রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার থেকে কুয়ালালামপুরে ইউএস-বাংলার ফ্লাইট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী মঙ্গলবার (৪ মে) থেকে ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। করোনা মহামারীর মধ্যে প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন এই রুটে ফ্লাইট পরিচালিত হবে।

বর্তমানে করোনা মহামরীর মধ্যে রাষ্ট্রীয় বিভিন্ন শর্তারোপের কারণে ইউএস-বাংলার ফ্লাইট প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং স্থানীয় সময় রাত ২টায় কুয়ালালামপুরে অবতরণ করবে। পুনরায় বুধ ও শুক্রবার রাত ৩টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ভোর ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।

ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস, ১৫৬টি ইকোনমি ক্লাস এর আসন ব্যবস্থা রয়েছে।

কোভিড-১৯ মহামারীতে বর্তমানে সরকারের নির্দেশনা মতে ঢাকা থেকে দুবাই, দোহা, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া সাময়িক নিষেধাজ্ঞার মধ্যে ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে ঢাকা থেকে মাস্কাট, চেন্নাই, কলকাতা ও ব্যাংকক।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের অভ্যন্তরে কক্সবাজার ব্যতীত সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলার বিমান বহরে ৪টি বোয়িং-৭৩৭-৮০০, ৭টি ব্র্যান্ডনিউ এটিআর৭২-৬০০সহ মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের রিজার্ভেশন সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD