শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

অ্যাস্ট্রাজেনেকার প্রথম টিকায় মৃত্যু ঝুঁকি কমে ৮০ শতাংশ: গবেষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : অ্যাস্ট্রাজেনেকার প্রথম টিকায় মৃত্যুর ঝুঁকি কমে যায় প্রায় ৮০ শতাংশ। সম্প্রতি গবেষণায় ‘পাবলিক হেলথ ইংল্যান্ড’ নামের এক সংস্থার তরফে এই দাবি করা হয়েছে। গবেষণা আরো বলছে, ফাইজারের টিকার প্রথম ডোজের পরে মৃত্যুর ঝুঁকি ৮০ শতাংশ কমে ও দ্বিতীয় টিকার পরে তা প্রায় ৯৭ শতাংশ কমে যায়।

বিশ্বে অ্যাস্ট্রাজেনেকার টিকা যেখানে দেওয়া হচ্ছে সেখান থেকে তথ্য সংগ্রহ করে এই গবেষণা করেছে ‘পাবলিক হেলথ ইংল্যান্ড’। সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘যারা টিকা নিয়েছেন, তাদের শরীরে টিকার প্রভাব ও এই টিকা নেওয়ার পর মৃত্যুর হার নিয়ে গবেষণার পরে বলা যেতে পারে, অ্যাস্ট্রাজেনেকার প্রথম টিকা নেওয়ার পরে মৃত্যু ঝুঁকি ৮০ শতাংশ কমে যায়।’

ব্রিটেনের একটা বড় অংশের মানুষকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি সেখানে প্রত্যেককে অন্তত প্রথম টিকা দেওয়ার কর্মসূচি শেষ হবে ।

সূত্র: আনন্দবাজার

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD