শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২৭ মিলিমিটার বৃষ্টিতেই ডুবে গেলো চট্টগ্রাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১

গত ২৪ ঘণ্টায় ২৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। আর এ বৃষ্টিপাতে তলিয়ে যায় নগরীর নিম্নাঞ্চল।শুক্রবার (১৪মে) সকাল ১০টা থেকে বৃষ্টি শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা অব্যাহত ছিল বৃষ্টি। এতেই চট্টগ্রামের চকবাজার, প্রবর্তক মোড়, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, বহদ্দারহাট, দুই নম্বর গেইট, খাতুনগঞ্জসহ অধিকাংশ নিম্নাঞ্চলের সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসব এলাকার নিচতলার বাসা-বাড়ি ও দোকানপাটে পানি ঢুকে যায়।

তবে বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে পানি কমতে শুরু করে। জলাবদ্ধতার কারণে পানি মাড়িয়ে অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে ঈদের দিন চলাচল করতে হয় নগরবাসীকে।

আবদুল্লাহ আল জনি নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, বৃষ্টির পানি জমে যাওয়ায় বাসা থেকে বের হতে পারিনি। এককথায় এটাকে পানিবন্দি ঈদ বলা যেতে পারে। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বলেন, সন্ধ্যার দিকে আবার বৃষ্টি হতে পারে। এছাড়া মধ্যরাতে আবারও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD