বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

হেফাজতের ৩ প্রভাবশালী নেতা নতুন পাঁচ মামলায় গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় তিন প্রভাবশালী নেতাকে নতুন করে পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়েরকৃত এসব মামলায় সেখানকার পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের গ্রেফতার দেখান।

বুধবার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সার ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দেন।

তিন নেতা হলেন- বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হক এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে সম্প্রতি হাটহাজারীতে সহিংসতার ঘটনায় মোট ১০টি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় এখন পর্যন্ত ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD