শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

কোভিশিল্ড টি’কার দুই ডোজ ৮৫-৯০% কার্যকর: গবেষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারি প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা কোভিশিল্ডের দুই ডোজের পূর্ণাঙ্গ কোর্স ৮৫ থেকে ৯০ শতাংশ কার্যকর বলে এক গবেষণায় উঠে এসেছে।

কোভিশিল্ড টিকার দুই ডোজ উপসর্গ বা লক্ষণগত রোগের ক্ষেত্রেও বেশ কার্যকর বলে পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) সর্বশেষ বিশ্লেষণ থেকে জানা যায়। অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকাদানের ‘রিয়েল-ওয়ার্ল্ড ডেটা’বিশ্লেষণ করে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে পিএইচই।

এই খবর প্রকাশ করে রয়টার্স জানায়, স্বাস্থ্য বিভাগের কাছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে মোটে চার লাখ ডোজ। কয়েকটি জেলায় টিকাদান বন্ধ হওয়ার পথে।

করোনাভাইরাস মহামারিতে প্রথম থেকে যুক্তরাজ্যও বেশ নাজেহাল। মৃত্যুর দিক থেকেও দেশটি প্রথম সারিতে রয়েছে। যদিও অন্য দেশের তুলনায় দেশটিতে সবার আগে টিকা দেওয়া শুরু হয়।

পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) জানায়, এতে টিকা প্রয়োগের প্রতিক্রিয়া ও কার্যকারিতার বিষয়ে গবেষণার জন্য বাস্তবসম্মত তথ্য পাওয়া যাচ্ছে সহজে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত এই টিকার কার্যকারিতা নিয়ে করা এমন বিশ্লেষণ এটাই প্রথম।

সাপ্তাহিক পর্যবেক্ষণ প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, টিকা দেওয়া হয়নি এমন মানুষের চেয়ে কোভিশিল্ড যাদের দেওয়া হয়েছে, তাদের মধ্যে কোভিড-১৯ প্রতিরোধে টিকার ৮৯ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। অন্যদিকে ফাইজার ও বায়োএনটেকের টিকার কার্যকারিতা ৯০ শতাংশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD