রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে এশিয়ান-আমেরিকানদের ওপর বিদ্বেষ ঠেকাতে আইন পাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে এশিয়ান-আমেরিকানদের ওপর বিদ্বেষ ঠেকাতে নতুন আইন পাস হয়েছে। দেশটিতে আফ্রিকানদের মতো এশীয়রাও জাতিগত বা ধর্ম সংক্রান্ত বিদ্বেষমূলক অপরাধের শিকার হয়ে থাকেন। এবার সেই বিদ্বেষ ঠেকাতে মার্কিন কংগ্রেস আইন পাস করেছে।

এর আগেই কোভিড-১৯ হেট ক্রাইম অ্যাক্ট নামের এই আইনটি প্রতিনিধি পরিষদে ৩৬৪-৬২ ভোটে বিল আকারে পাস হয়। বৃহস্পতিবার (২০ মে) প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়েছে। আইনটিতে এশিয়ান-আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডারদের (এএপিআই) বিরুদ্ধে অপরাধ বন্ধে বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে। এই আইনের মাধ্যমে বিদ্বেষমূলক অপরাধগুলো দ্রুত যাচাই করা যাবে।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, আইনটি আমেরিকায় বিদ্বেষমূলক অপরাধ কমাতে সাহায্য করবে। পেলোসি আরও জানান, ২০২০ সালের মার্চ থেকে ২০২১-এর মার্চ পর্যন্ত এএপিআইদের সাথে ৬ হাজার ৬০০ বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে।

এ বছরের মার্চে জর্জিয়াতে মাসাজ পার্লারে গুলি করে ৬ এশীয় নারীকে হত্যা করা হয়। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প করোনাভাইরাসকে চীনা ভাইরাস বলে আখ্যা দিয়েছিলেন। মার্কিন গণমাধ্যমগুলো জানায়, এরপরে আমেরিকায় করোনার সংক্রমণ যতো বেড়েছে, এশীয়-আমেরিকানদের ওপর আক্রমণ ততোই বেড়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD