নারায়নগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের মদনপুরে ড্রাইং কারখানায় গ্যাসের আগুনে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (২২ মে) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা খারাপ। তাৎক্ষণিকভাবে দগ্ধদের নামপরিচয় জানা যায়নি।