শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশের সিরিজ জয়ের বাধা ‘ইয়াস’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (২৫ মে) দুপুর ১টায়। তবে এই ম্যাচের আগে বাধা ঘূর্ণিঝড় ‘ইয়াস’।

জয়ের ধারা অব্যাহত রাখতে চায় তামিমবাহিনী। সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প ভাবছে না লঙ্কান অধিনায়ক কুশল পেরোরা। বাংলাদেশে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির শঙ্কার মধ্যেই বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে। বৃষ্টির চোখ রাঙানো এম্যাচে টাইগারদের চোখ সিরিজ জয়ের দিকে।

এদিন সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরো ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শক্তি বাড়াচ্ছে।

বিবিসি’র আবহাওয়া আপডেটে বলা হচ্ছে, ঢাকায় দুপুর দুইটার পর বজ্রসহ বৃষ্টি হতে পারে। যা সন্ধ্যা সাতটা পর্যন্ত অব্যাহতা থাকার সম্ভবাবনা রয়েছে।

এদিকে জয়ের মধ্য দিয়ে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে চায় বাংলাদেশ।

২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের সেরা আটে থাকতে হবে টাইগারদের। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের প্রথমটি জিতে পয়েন্ট টেবিলের ছয় থেকে চার নম্বরে উঠে এসেছে লাল-সবুজরা। বাংলাদেশের ওপরে থাকা ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান থাকলেও। রানরেটে তারা এগিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতলে টাইগাররা থাকবে সবার পারবে ওপরে।

প্রথম ম্যাচে হারের প্রতিশোধ আর সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামবে লঙ্কানরা।

সব শঙ্কা কাটিয়ে মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। দর্শকবিহীন মাঠে জয় পাবে টাইগাররা এমনটাই আশা সমর্থকদের।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD