রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিনামূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ দিলো সৌদি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে বিদেশি নাগরিকরা তাদের অবস্থানে ইকামা (বসবাসের অনুমতি), বর্হিগমন ও পুনরায় আগমনের (এক্সিট অ্যান্ড রি-এন্ট্রি) ভিসার মেয়াদ আগামী ২ জুন পর্যন্ত বিনামূল্যে বাড়াতে পারবেন।

দেশটির পাসপোর্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার সৌদি সংবাদমাধ্যম সিয়াসত ডেইলির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।

সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষ ডাইরেক্টরেট জেনারেল অব পাসপোর্ট (জাওয়াজাত) জানিয়েছে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশনায় অর্থমন্ত্রীর অনুমোদনের ভিত্তিতে নতুন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাওয়াজাত জানায়, নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের ওপর অর্থনৈতিক ও অর্থ যোগানে দুরূহ অবস্থার প্রভাব প্রশমনে নেয়া ব্যবস্থাপনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করোনা সংক্রমণের কারণে সৌদি আরবের বাইরে গিয়ে আটকে পড়া বাসিন্দাদের সুবিধায় এই ব্যবস্থা নেয়া হয়েছে। মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়া সৌদি আরবের জাতীয় তথ্য কেন্দ্রের সহায়তায় স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হবে বলে জানায় জাওয়াজাত।

গত ১৭ মে থেকে সৌদি আরব আন্তর্জাতিক রুটে বিমান যোগাযোগে নিষেধাজ্ঞা তুলে নিলেও করোনা সংক্রমণ ও নিরাপত্তাজনিত কারণে মোট ১৩টি দেশের সাথে অনুমতি ছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে।

দেশগুলো হলো- লিবিয়া, সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইরান, তুরস্ক, আর্মেনিয়া, সোমালিয়া, কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, বেলারুশ ও ভারত। সূত্র : সিয়াসত ডেইলি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD