আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকান বায়োটেক ফার্ম মর্ডানা (US biotech firm Moderna) জানিয়েছে যে তাদের প্রস্তুত করা ভ্যাকসিন শিশু-কিশোরদের জন্যও কার্যকর। মঙ্গলবার (২৫ মে) বার্তাসংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বব্যাপী ভ্যাকসিন সরবরাহ এখনও বেশি কঠিন অবস্থায় রয়েছে। মহামারী থেকে উদ্ধার পেতে বেশিরভাগ দেশ এখনো প্রাপ্তবয়স্কদের টিকার ক্ষেত্রে সংগ্রাম করছে।
এদিকে চলমান মাসের শুরুতে ফাইজার এবং বায়োটেকের তৈরি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা আরো এক টিকার অনুমতি দেয় যা ১২ বছর থেকে শুরু শিশু-কিশোরদের জন্য উপযোগী।
মর্ডানের পরের ধাপের লক্ষ্য, সংস্থাটি পরবর্তী মাসের গোড়ার দিকে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (U.S. Food and Drug Administration) এবং অন্যান্য বৈশ্বিক নিয়ন্ত্রকদের কাছে এ বিষয়ে ডাটা জমা দেবে।
প্রতিষ্ঠানটি ১২ থেকে ১৭ বছর বয়সী ৩,৭৭২ কিশোর-কিশোরীদের উপরে গবেষণা করেছিল। প্রাথমিক তথ্যমতে, ভ্যাকসিনটি প্রাপ্তবয়স্কদের মতো শিশুদের ক্ষেত্রে একই রকম কার্যকর। পার্শ্ব প্রতিক্রিয়া খুব সামান্য এবং ভ্যাকসিন নেওয়ার পর সাময়িক মাথাব্যাথা, অবসাদ, পেশী ব্যথা হতে পারে।