শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

সৌদিগামী যাত্রীদের ৭২ ঘণ্টা আগে হোটেল বুক করতে হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : সৌদি আরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের যাত্রা শুরুর কমপক্ষে ৭২ ঘন্টা পূর্বে কোয়ারেন্টাইন হোটেলসহ প্যাকেজ নিশ্চিত করতে হবে।

সৌদি আরবগামী যাত্রীদের জন্য এই নির্দেশনা দিয়েছে রাষ্ট্রীয়পতাকাবাহী বিমানসংস্থা। মঙ্গলবার রাতে (২৫ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী যাত্রীদের যাত্রা শুরুর কমপক্ষে ৭২ ঘন্টা পূর্বে কোয়ারেন্টাইন হোটেলসহ প্যাকেজ নিশ্চিত করতে হবে।

প্যাকেজটি নিশ্চিত করার জন্য নিকটস্থ বিমান অফিসে যেতে হবে। অথবা ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিমান হলিডেজের ওয়েব সাইট থেকে হোটেল বুক করা যাবে। বিমান হলিডে ব্যতীত অন্য কোনও মাধ্যমে হোটেল বুকিং গ্রহণযোগ্য হবে না।

টিকিট ও কোয়ারেন্টিন প্যাকেজ নিশ্চিত হওয়ার পর যাত্রীদের ফ্লাইট সৌদি আরবে অবতরণ করা পর্যন্ত ৭২ ঘণ্টার মধ্যে আরটি পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার নমুনা প্রদান ও রিপোর্ট সংগ্রহ করতে হবে।

যাদের কোয়ারেন্টিন হোটেল প্রয়োজন নেই:

অনাবাসিক (নন রেসিডেন্ট) এবং প্রথমবারের জন্য দর্শনার্থীরা যারা কোভিড-১৯ এর টিকার উভয় ডোজ গ্রহণ করেছেন এবং দ্বিতীয় ডোজ টিকা দেয়ার ১৪ দিন শেষ করেছেন। তাদের অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে টিকা গ্রহণের প্রমাণপত্র, সার্টিফিকেট সাথে রাখতে হবে।

আবাসিক ইকামার ধারক যারা সৌদি আরব থেকে তাওয়াকলনা এ্যাপ-এর মাধ্যমে আবেদন করে কোভিড-১৯ এর প্রথম/দ্বিতীয় (উভয় বা যেকোনো একটি) টিকা গ্রহণ করেছেন এবং যাদের অবস্থান এ্যাপ এ ইমিউন (ইমিউন) অবস্থায় আছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD