শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৩২ জনের বহর নিয়ে কাতারের পথে বাংলাদেশ দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : ২৩ ফুটবলার ও কোচিং স্টাফসহ মোট ৩২ জনের বহর নিয়ে কাতার যাচ্ছে বাংলাদেশ। লক্ষ্য বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের তিনটি ম্যাচে অংশ নেয়া।

শুক্রবার (২৮ মে) লাল-সবুজদের বহনকারী কাতার এয়ারওয়েজের বিমানটি ছেড়ে যায় বেলা ১১টায়।

৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রতি ম্যাচই কাতারের রাজধানী দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বসবে।

অনুশীলন ক্যাম্প কাতার ও সৌদি আরবে করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। তাই ঘরের ম্যাঠেই প্রস্তুতি সাড়তে হয়েছে জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন দলকে।

বৃহস্পতিবার (২৭ মে) প্রিমিয়ার লিগের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলেছে জাতীয় দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়া এই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

মাঠে নামার আগে নতুন কৌশল রপ্ত করেছে জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন দলটি।

প্রধান কোচ ডেমি ডে’ জানান, ফল নিয়ে চিন্তা নেই। প্রস্তুতি ম্যাচ খেলতে পেরেই স্বস্তি প্রকাশ করেছেন তিনি।

‘ম্যাচটা আমাদের খুব দরকার ছিল, ধন্যবাদ শেখ জামালকে। আমরা নতুন কৌশলে খেলেছি তো আমাদের এখনও অনেক কাজ করতে হবে। আমি খুশি যে আমরা ম্যাচটা খেলতে পেরেছি।’

এক নজরে দেখে নেবো ২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড

গোলকিপার

‌আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল, রাসেল মাহমুদ লিটন

ডিফেন্ডার

তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল ইসলাম রাফি, ইয়াসিন আরাফাত, মেহেদি হাসান, মো. ইমন, রিমন হোসেন, হাবিবুর রহমান সোহাগ, তারিক কাজী

মিডফিল্ডার

জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, সোহেল রানা, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, মো. আব্দুল্লাহ, বিপলু আহমেদ

ফরোয়ার্ড

সুমন রেজা, মতিন মিয়া, মো. মেহেদি হাসান রয়েল, মোহাম্মদ জুয়েল

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD