শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : আইসিসির সর্বশেষ বোর্ডসভায় ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বর্তমানে ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয় ১০টি দল। ২০২৭ বিশ্বকাপ থেকে ১৪টি দল অংশ নেবে। ম্যাচ হবে ৫৪টি।

ওয়ানডের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের সংখ্যা বাড়ছে। অতীতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬টি দল অংশ নিলেও ২০২৪ সাল থেকে ২০টি দল অংশ নেবে। প্রতি আসরে ৫৫টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৩ সালে। এই বিশ্বকাপে খেলবে ১০টি দল। ১০ দল নিয়ে এটাই হবে শেষ ওয়ানডে বিশ্বকাপ। ২০২১ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের মতো ১৬টি দল অংশ নেবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD