শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডিপিএলে আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

স্পোর্টস রিপোর্টার : বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার দিনের ম্যাচে বল হাতে উত্তাপ ছড়িয়েছেন পেসার আলাউদ্দিন বাবু। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন।

সকালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ। ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকেছে ব্যাটাররা। দুই ওপেনার আজমির আহমেদ ও সাদমান ইসলাম পেরুতে পারেননি দশ রানের কোঠা।

তবে তিন নম্বরে ব্যাট করতে আসা অধিনায়ক নাঈম ইসলাম খেলেন ২৮ বলে ৩৮ রানের ইনিংস। ব্রাদার্সের বোলারদের তোপে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন বাকি ব্যাটাররা। সাব্বির রহমান ১৮ বলে করেন ২৩ রান।

তবে শেষ দিকে বল হাতে উত্তাপ ছড়ান আলাউদ্দিন বাবু। ইনিংসের ১৮তম ওভারে নিজের তৃতীয় ওভারের পঞ্চম বলে মুক্তার আলি ক্যাচ দেন নাঈম ইসলামের হাতে। ষষ্ঠ বলে সোহাগ গাজী ক্যাচ দেন জাহিদুজ্জামানের হাতে।

তৃতীয় ওভারের শেষ দুই বলে দুই উইকেট নিয়ে ইনিংসের শেষ ওভারে নিজের চতুর্থ ওভারের প্রথম বলেই নাবিল সামাদের উইকেট নিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।

৩.১ ওভারে ২১ রান দিয়ে আলাউদ্দিন বাবু তুলে নিয়েছেন ৪ উইকেট। তাতে রূপগঞ্জ আঁটকে যায় ১১১ রানে।

টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাট্ট্রিকের স্বাদ পেয়েছেন বাংলাদেশের ৬ বোলার।

আল আমিন হোসেন (বিসিবি একাদশ) বনাম আবাহনী লিমিটেড (২০১৩)

আলআমিন হোসেন (বরিশাল বুলস) বনাম সিলেট সুপারস্টারস (২০১৫)

আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) বনাম রংপুর রাইডার্স (২০১৯)

মানিক খান (প্রাইম দোলেশ্বর) বনাম বিকেএসপি (২০১৯)

কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল) বনাম মিনিস্টার গ্রুপ রাজশাহী (২০২০)

আলাউদ্দিন বাবু (ব্রাদার্স ইউনিয়ন) বনাম লিজেন্ডস অব রুপগঞ্জ (২০২১)

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD