শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

১৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এলো সাততলা বস্তির আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৮ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (৭ জুন) সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার কামরুল হাসান রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৪টার দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে ভোর ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD